মনু নদী থেকে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে ভাসমান অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন এলাকার মনু নদী থেকে অজ্ঞাত এই যুবকের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার এসআই নাঈমুল হাসান।
তিনি জানান, শনিবার দুপুরে পৃথিমপাশার রাজাপুর এলাকায় মনু নদীতে এক ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সন্ধ্যায় অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
« ব্রাহ্মণবাড়িয়া থেকে কিশোরী ‘অপহরণ’, হবিগঞ্জে ইমাম গ্রেপ্তার (Previous News)
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed