জকিগঞ্জ ও কানাইঘাট স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলা ও পৌর এবং কানাইঘাট উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সম্পন্ন হয়েছে।
এদিন বিকেলে জকিগঞ্জ উপজেলার গংগাজল বাজারের একটি কমিউনিটি সেন্টারে জকিগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে করেন জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সামসুল ইসলাম লেইছ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।
জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট রুহুল আমিন ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সালাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু,সৈয়দ সরোয়ার রেজা, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহেদুজ্জামান সাহেদ।
সভায় জকিগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও সদস্য বৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
এদিকে কানাইঘাট উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা শুক্রবার রাতে কানাইঘাট খেয়াঘাটে একটি অফিসে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমদ মেম্বার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।
কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম আমিন ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, সৈয়দ সরোয়ার রেজা, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রহমান।
সভায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও সদস্য বৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed