বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সাংগঠনিক সভা গত বুধবার (১৫ ফেব্রুয়ারী) রাতে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবুল আহমদ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।
বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মুকিতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবীর মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন।
সভায় বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান মুহিব,যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম রাজু, সাবুল আহমদ ( জেল সাবুল) , মুজাহিদ হুসেন শহীদ, আব্দুল কুদ্দুস, নজরুল ইসলাম, রেজাউল করিম জুলকান, সদস্য এমরান আহমদ বাদল।
সভায় বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম এম এ হক ও ৩০ ডিসেম্বরের প্রহসনের নির্বাচনে পুলিশের গুলিতে নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদ সায়েম আহমদ সুহেল সহ বিএনপি পরিবারের মরহুম নেতৃবৃন্দের আত্বার মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed