কমলগঞ্জে নাইট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে নাইট ফুটসাল ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় সেভেন স্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
শামসুর রহমানের সভাপতিত্বে ও মিজানুর রহমান মিস্টারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
টুর্ণামেন্টের উদ্বোধন করেন পতনঊষার ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, শ্রীীরামপুর নয়াবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি জুনেদ আহমদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় লাকি সেভেন পতনউষারকে ৪-১ গোলে পরাজিত করে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব শ্রীরামপুর।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed