কমলগঞ্জে প্রাইভেটকার-অটোরিক্সা সংঘর্ষে নিহত ১, আহত ৫
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কানিহাটি চা বাগানে একটি প্রাইভেট কারের সাথে অটোরিক্সার সংঘর্ষে ৬ জন আহত হন। হাসপাতালের নেয়ার পর আহত একজনের মৃত্যু হয়।
গত বুধবার (১৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। পুলিশ অটোরিক্সা ও প্রাইভেট কার জব্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কানিহাটি চা বাগানের রাস্তার মোড়ে যাত্রী বোঝাই অটোরিক্সাটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এসময়ে অটোরিক্সা চালক ও যাত্রীরা লুটিয়ে পড়েন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্যামেলিয়া হাসপাতালে নেয়া হয়। পরে পুলিশি সহযোগিতায় আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পর বুধুরাম ভৌমিজ (৪২) এর মৃত্যু হয়।
সংঘর্ষে আহত হন কাঞ্চনী মাঝি, অর্জুন মাঝি, সনাতন মাঝি, রানী মাঝি, কার্তিক মুন্ডা। প্রাইভেট কারের একাংশ ও অটোরিক্সা ক্ষতিগ্রস্ত হয়। আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক। মৌলভীবাজার সদর হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (নিঃ) শামীম আকনজি বলেন, প্রাইভেট কার ও অটোরিক্সা আটক করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed