নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোর প্রায় ৪০ হাজার বাসিন্দা এ কম্পন টের পান।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ‘ভীতিকর’ এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী ওয়েলিংটনের ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত পারাপারুমুরতে। এটি মাটির প্রায় ৭৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়।
এ ভূমিকম্পটিকে শক্তিশালী হিসেবে অভিহিত করেছে জিওনেট। ভূমিকম্পটি শুরু হয় তীব্র ঝাঁকুনির মাধ্যমে। এটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল।
নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের দ্বীপ ক্রাইস্টচার্চের একজন বাসিন্দা সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডকে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সবকিছু দুলছিল তাদের এমন মনে হয়েছে।
সংবাদমাধ্যম নিউজটক জেইডবি-এর সাংবাদিক অ্যারন ডেহমান জানিয়েছেন, ভূমিকম্পের সময় তিনি ওয়েলিংটনে নিজ বাড়িতে ছিলেন। শুরুতে একটি বড় ধাক্কার পর সবকিছু অস্বাভাবিকভাবে দুলতে থাকে।
এদিকে নিউজিল্যান্ডের ওপর গতকালই আঘাত হানে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এর একদিন পরই আবার ভূমিকম্পে কেঁপে ওঠল দেশটি।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed