জগন্নাথপুরে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৫ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে জগন্নাথপুর সদর বাজারের একটি মার্কেটে আগুন লেগে যায়। মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহাল শিখা ও কালো ধোঁয়া দেখে চারদিক আতঙ্ক ছড়িয়ে দেখা দেয়। আগুন নেভাতে জগন্নাথপুর ফায়ার সার্ভিস কর্মীদের সাথে স্থানীয় জনতা এগিয়ে আসেন। তাতেও আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে শান্তিগঞ্জ উপজেলা থেকে আরেক দল দমকল বাহিনী আসেন। তখন যৌথভাবে প্রায় এক ঘন্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী ও জনতা। ততক্ষনে মার্কেটে থাকা ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এ মার্কেটের ৩টি দোকান নিয়ে ছিল ব্যবসায়ী প্রদীপ দেবের তীর সোয়াবিন ও মার্কস দুধের ডিলার। ১টিতে ছিল প্রতাব দাসের গবাদিপশুর ওষুধ-খাদ্য, সার ও বীজের দোকান। ১টিতে ছিল রাজু ইলেক্ট্রনিক্সের গোদাম, ১টিতে ছিল মৃদুলের লেপ তোষকের দোকান ও অপরটিতে ছিল ওয়ার্কসপ।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক প্রদীপ দেবের বড় ভাই নিতাই দেব জানান, আমাদের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।
প্রতাব দাসের কর্মচারী জানান, আমাদের প্রায় দেড়কোটি টাকার ক্ষতি হয়েছে।
রাজু ইলেক্ট্রনিক্সের মালিক রাজু জানান, আমার প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
তবে লেপ তোষক এবং ওয়ার্কসপের কাউকে পাওয়া যায়নি। সব মিলিয়ে এ অগ্নিকান্ডে প্রায় ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত ভাবে কেউ কিছু বলতে পারেননি।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed