Main Menu

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে বসন্ত বরণ উৎসব-১৪২৯

বৈশাখী নিউজ ডেস্ক: “আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে এত পাখি গায়” কবি গুরুর এই গানের মর্মবাণী ধারণ করে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিলো নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। এনইইউবি কালচারাল ক্লাবের গান, আবৃতির মনোমুগদ্ধ আয়োজনে রঙ্গিন ছিলো “বসন্ত বরণ উৎসব-১৪২৯”।

১৪ই ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস “বসন্ত বরণ উৎসব-১৪২৯” উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের উপদেষ্ঠা, সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেন পারভেজ।

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাব-এর ব্যানারে বিভিন্ন পরিবেশনায় একে একে মঞ্চ মাতান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মুগদ্ধ করেন আবৃতি আর গানের মূর্ছনায়।

বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী, কালচারাল ক্লাবের সভাপতি সপ্তর্ষী দেব শান এর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণ বসন্ত বরণের উক্ত প্রাণবন্ত অনুষ্ঠানটি উপভোগ করেন।

Share





Related News

Comments are Closed