Main Menu

১৮তম বছরে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল

বৈশাখী নিউজ ডেস্ক: ১৮তম বছরে পদার্পন করলো সিলেটের একমাত্র মহিলা মেডিকেল কলেজ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল।২০০৬ সালের এই দিনে কলেজ ও হাসপাতালের স্পন্সর প্রতিষ্টান হলি সিলেট হোল্ডিং লিমিটেডের মাধ্যমে স্বাস্থ মন্ত্রনালয়েরা অনুমোতি প্রাপ্ত হয়ে যাত্রা শুরু করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল।

সিলেটে এবং বাংলাদেশের নারী শিক্ষায় অগ্রনী ভুমিকা  পালন কারি এই প্রতিষ্টান বর্তমানে ৬শ বেডের রোগি ধারন ক্ষমতা নিয়ে সুনামের সাথে এই অঞলের স্বাস্থ সেবায় গুরুত্বপৃর্ণ ভুমিকা রেখে যাচ্ছে। দেশের পাশাপাশি রয়েছে উল্লেখযোগ্য সংখক বিদেশী শিক্ষার্থী।

এ পর্যন্ত ১৩৭৫ জন ছাত্রী ভর্তি হয়েছে যাদের মধ্যে ৮৩০ জন এমবিবিএস ডিগ্রী অর্জন করেছে । বর্তমানে ৫৩৯ জন শিক্ষার্থীর মধ্যে ২২৫ জন বিদেশি শিক্ষার্থী রয়েছে।

এই প্রথম বার কলেজ ডে পালিতে হচ্ছে। আজ ১৪ ফেব্রুয়ারী প্রতিষ্টা বার্ষিকি উপলক্ষে নানা অনুষ্টানের মাধ্যমে মেডিকেল কলেজ ডে পালিত হয়েছে।মঙ্গলবার সকালে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তেলনের মাধ্যমে শুরু হওয়া কর্মসুচিতে র‌্যালী, কেককাটা, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্টান এবং স্মৃতিচারণ মুলক অনুষ্টান ছিল। এছাড়াও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহনের স্টোল উদ্বোধন করা হয়।

র‌্যালী এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট শিশু রোগ বিশেজ্ঞ অধ্যাপক ডাক্তার এখলাসুর রহমান।

কলেজ হল রুমে অনুষ্টিত আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সারের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক ডা: অচিরা ভট্টাচার্যের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: আব্দুল মতিন, ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডাঃ ওয়েস আহমেদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান ডা: ওয়ালী তসর উদ্দিন, হাসাপাতালের পরিচালক ডাঃ ব্রিগেডিয়ার জেনারেল (এলপিআর) জি এম মনিরুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরী, প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ইসমাইল পাঠোয়ারী।

স্বাগত বক্তব্য রাখেন কলেজ ডে উজ্জাপন কমিটির সদস্য সচিব প্যাথলজী বিভাগের অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম ভুইঁয়া।কলেজ ও হাসপাতাল অগ্রযাত্রার ডকুমেন্ট উপস্থাপন করেন সহযোগি অধ্যাপক ডা: খন্দকার আবু তালহা।

শুভেচ্চা বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ মোঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী,অধ্যাপক ডা: মাহজুবা উম্মে সালাম প্রমুখ।

বক্তব্য রাখেন স্পন্সার পরিচালক সিরাজুল হক, আবুল মহসিন চৌধুরী, নুরুল ইসলাম খান, এমদাদ হোসেন চৌধুরী, প্রফেসর ডা: এম এ সালাম প্রমুখ।

পরে প্রতিষ্টা বার্ষিকি উপলক্ষে প্রকাশিত বিশেষ ম্যাগাজিন ”পিলসুজ” এর মোড়ক উন্মেচন করেন অনুষ্টানের প্রধান অতিথি হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এখলাছুর রহমান সহ অতিথিবৃন্দ।

 

 

Share





Related News

Comments are Closed