বিশিষ্ট শিশু সাহিত্যিক সুফিয়ান আহমদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় আহত
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রপ্রবাসী বিশিষ্ট শিশু সাহিত্যিক, ছড়া পরিষদ সিলেটের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
তিনি গত ১১ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৮টায় সিলেট নগরের পূর্ব জিন্দাবাজারে সড়ক দুর্ঘটনায় আহত হন। তিনি রিকশাযোগে তার গন্তব্যে যাওয়ার সময় একটি প্রাইভেটকার তার রিকশাকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। এরপর একটি দ্রুতগতির মোটরসাইকেল সুফিয়ান আহমদ চৌধুরীর ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনাস্থলে উপস্থিত জনতা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট নগরের মীরবক্সটুলায় মাউন্ট এডোরা হসপিটালে ভর্তি করেন। তিনি হসপিটালের ১০ম তলার ১০০১নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীর বাম হাত, বাম পা ও কোমরের প্যাকচার ভেঙে গেছে। অ্যাডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীকে সুস্থ করতে একটি অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। তা শিঘ্রই করা হবে। -বিজ্ঞপ্তি
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed