Main Menu

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে এনডিএফের মিছিল সমাবেশ

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বাজারে হঠাৎ জনগণের কথা চিন্তা না করে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ২৯ জানুয়ারি বিকেল ৪টায় সিলেটে নগরীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

Manual7 Ad Code

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর সহ-সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আলম এর পরিচালনায় সমাবেশ অনুষ্টিত হয়।

Manual8 Ad Code

সমাবেশে বক্তব্য রাখেন; জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী সহ প্রমুখ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান উর্দ্ধগতির বাজারে একজন মানুষের জীবন চালানো যেখানে দায় হয়ে পড়েছে সেখানে সরকার দেশের জনগণের কথা না ভেবেই হুট করে সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী গড়ে ৫ শতাংশ হারে বিদ্যুতের দাম বাড়ানোর কথা জানিয়েছেন। জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি গত ৮ জানুয়ারী গ্রাহক পর্যায়ে দাম বাড়াতে গণশুনাণি করলে ক্যাবসহ সাধারণ মানুষ বিদ্যুতের দাম বাড়ানোর বিরোধীতা করেছিল। সরকার গণশুনানির মতামত না নিয়েই স্বৈরাচারী পন্থায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। শুধু তাই নয় এজন্য আইন সংশোধণ করে অধ্যাদেশও জারি করা হয়। জিনিসপত্রের অব্যাহত মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির কারণে নিন্ম আয়ের মানুষের জীবনমান ক্রমাগতভাবে কমছে। এর মধ্যে বিদ্যুতের নতুন মূল্যবৃদ্ধি জনজীবনের খরচ আরো ব্যাপকভাবে বৃদ্ধি করবে। এতে গরিব মেহেণতী মানুষের অভাব-অনটন আরো বৃদ্ধি পেয়ে অর্ধাহারে-অনাহারে দিনানিপাত করতে বাধ্য হবে। অথচ সরকার দলীয় লোকসহ দেশের আমলা-মুৎসুদ্দি পুুঁজিপতিরা বিদ্যুৎখাতসহ সমস্ত খাতে লাগামহীণ দুর্নীতি ও লোটপাট করে রাষ্ট্রিয় প্রতিষ্ঠানসমূহকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এ দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রেক্ষিতে ব্যবস্থা না নিয়ে দুর্নীতিবাজ ও লুটপাটকারীদের শাস্তির বদলে তাদের দায়মুক্তি দেয়ার জন্য বিভিন্ন আইন সংশোধন করা হচ্ছে। আর দেশের অর্থনৈতিক সংকটের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে সাধারণ জনগণের কাঁধে। সমাবেশ থেকে বিদ্যুতের দাম কমানোসহ জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয়ক্ষমতারমধ্যে আনার দাবি জানান এবং শ্রমিক-কৃষক-ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে অংশগ্রহণ করার আহবান জানান।

 

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code