Main Menu

জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের স্বনামধন্য বিদ্যাপীঠ জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের পঞ্চম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (২৯ জানুয়ারী) সম্পন্ন হয়েছে।

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক দক্ষতা ও শৃঙ্খলাবোধ জাগ্রত করার জন্য প্রতিবছর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। যা শিক্ষার্থীদেরকে আরো বেশি দায়িত্বশীল ও দক্ষতাসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চূড়ান্ত দিবসের অনুষ্ঠান শুরু হয় বেলা পৌণে ৩টায়। দশম শ্রেণির ছাত্র নাবিল আল হাকিমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক, জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি (বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল।

Manual6 Ad Code

এসময় শিক্ষার্থীদের হাতে থাকা কয়েকশ বেলুন উড়িয়ে দেওয়া হয়। সে দৃশ্যটি ছিল খুবই উপভোগ্য।

Manual8 Ad Code

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, পড়াশোনার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহন ও খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য সহায়ক। যা তাদের কর্মক্ষম করে, প্রতিযোগী মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। তিনি প্রতিষ্ঠানের সহপাঠক্রমিক কার্যাবলীতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রণের প্রশংসা করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সফলতার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও কমান্ডার ৫২ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মফিজুল ইসলাম রাশেদ, এএফডব্লিউসি, পিএসসি, সম্মানিত অতিথি সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার সহ গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্যে তিনি, সহশিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয়ে বিভাগ ও জাতীয় পর্যায়ে জেসিইএসসির শিক্ষার্থীদের সাফল্যের চিত্র তুলে ধরেন।

শাহজালাল, ওসমানী ও মুশফিক হাউসের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল প্যারেড ও বিভিন্ন প্রতিযোগিতা। প্যারেড কমান্ডার ও ওসমানী হাউজ প্রিফেক্ট দশম শ্রেণির শিক্ষার্থী ওয়াফি মাওলার নেতৃত্বে সম্মিলিত মার্চপাস্ট কন্টিনজেন্ট প্রধান অতিথিকে সালাম ও অভিবাদন জানায়।

সমাপনী দিনে বিভিন্ন খেলার ইভেন্ট এর পাশাপাশি যেমনখুশি তেমন সাজ প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। এছাড়া অভিভাবকদের অংশগ্রহণে প্রতিযোগিতা ছিল উপভোগ করার মত। চূড়ান্ত প্রতিযোগিতায় ওসমানী হাউজ চ্যাম্পিয়ন এবং শাহজালাল হাউজকে রানারআপ হয়। অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের জন্য দশম শ্রেণির শিক্ষার্থী সাইফ আল সৌদকে বেস্ট অ্যাথলেটস এর পুরষ্কার দেওয়া হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বর্ণিল সাজে সজ্জিত শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘১৯৭১ থেকে বর্তমান: বাংলাদেশের অগ্রযাত্রা’ শিরোনামে মনোমুগ্ধকর ডিসপ্লে। সেখানে স্বাধীনতাউত্তর বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রার চিত্র তুলে ধরা হয়।

Manual4 Ad Code

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মোহাম্মদ সাইদুল ইসলাম ও ফারিয়া লিয়াকত অভি এবং সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক সাহেদ আহমদ।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code