দক্ষিণ সুরমার নাজিরবাজার পরিদর্শনে এলজিইডি’র টিম
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে সরকারি অর্থায়নে নির্মিত হচ্ছে ৬ তলাবিশিষ্ট ভবন। এতে থাকবে কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকান। বর্তমান মাছ ও সবজি বাজার ভেঙে ভবনটি গড়ে তোলা হবে। ৪ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পের কাজ শেষ হতে লাগবে ১১ মাস। শীঘ্রই কাজ শুরু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
প্রকল্প বাস্তবায়নের জায়গাটি গত শনিবার (২৮ জানুয়ারি) পরিদর্শন করেছেন এলজিইডি’র যুগ্মসচিব (পরিকল্পনা অধিশাখা) এ এইচ এম কামরুজ্জামান। এসময় তাঁর সঙ্গে ছিলেন এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. ইনামুল কবীর, ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর (ডিপিডি) মামুন হোসেন ও দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর।
জানা গেছে, দক্ষিণ সুরমার দক্ষিণ সীমান্তে অবস্থিত ‘নাজিরবাজারে’ হাট বসে সপ্তাহে দু’দিন- শুক্র ও সোমবার। এ দুই দিন জেলার দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও ওসমানীনগর- এই তিন উপজেলার অন্তত ২০টি গ্রামের মানুষ বাজার-সদাই করেন বাজারটিতে। বাজারের দক্ষিণ-পশ্চিম কোণে গড়ে উঠা মাছ ও সবজি বাজারে বর্ষা মৌসুমে কেনাকাটা করতে গিয়ে মানুষকে পোহাতে হয় অনেক ভোগান্তি। সামান্য বৃষ্টি হলেই সবজি ও মাছ বাজারের প্রতিটি গলিতে থাকে কাদাপানিতে থৈ থৈ অবস্থা। টিনশেড ছাউনি ঘরের চালা দিয়ে পড়ে বৃষ্টির পানি। এতে ব্যবসায়ীদের হয় কষ্ট। এছাড়াও জায়গা সংকুলান না হওয়ায় হাটবারে মাছ ও সবজিবিক্রেতারা বসে পড়েন মূল বাজারের রাস্তাগুলোতে। ফলে যান ও পথচারী চলাচলে বিঘ্ন ঘটে। তবে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মুহিত হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের প্রচেষ্টায় এবার অবসান হতে যাচ্ছে সেসব কষ্ট আর ভোগান্তির।
এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. ইনামুল কবীর জানান- ৪ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নাজিরবাজারে ৬ হাজার স্কয়ার ফিটের ৬ তলা ভবন নির্মিত হবে। প্রথম ধাপে দুই তলা সম্পূর্ণ করা হবে। নিচতলায় কোনো দোকানকোঠা হবে না, সবজি ও মাছ বাজারের জন্য খোলা রাখা হবে। দুতলায় হবে ১২টি দোকান। বিভিন্ন ব্যবসায়ীরা এগুলো ভাড়া নেবেন। নারী উদ্যোক্তাদের জন্যও দোকান বরাদ্দ থাকবে। নারীদের জন্য থাকবে আলাদা শৌচাঘার।
তিনি আরও বলেন- এখন টেন্ডার প্রক্রিয়া চলছে। এটি শেষে হবে ওয়ার্ক অর্ডার। এরপরই শুরু হবে কাজ। কাজ শুরু হতে দুই-আড়াই মাস সময় লেগে যেতে পারে। কাজের মেয়াদ ৯ থেকে ১১ মাস।
স্থানীয়রা জানান- প্রকল্পটি বাস্তবায়নের পর বৃহত্তর নাজিরবাজারবাসী বেশ উপকৃত হবেন। বাজারটিতে বেড়ে যাবে আশপাশ আরও অনেক গ্রামের বাসিন্দাদের আনাগোনা। আরও বিস্তৃতি ঘটবে ব্যবসা-বাণিজ্যের। অর্থনৈতিকভাবে অনেক লাভবান হবেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed