বাহুবলে রেল লাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার মিরপুর দত্তপাড়া গোবিন্দপুর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস বলেন, অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালাচ্ছে। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান প্রজিৎ কুমার।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed