সিলেটে তালাবদ্ধ বাসায় দুঃসাহসিক চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় বিদ্যুৎ অফিস কোয়ার্টারের ১নং বাসার তৃতীয় তলায় যুবেল আহমদ ও রুবেল আহমদ এর বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চোরেরা বাসার তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে ৬ ভরি স্বর্ণ, ১০ ভরি রুপা এবং ২ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে যায়। চুরির খবর পেয়ে পুলিশ এসে বাসা পরিদর্শন করেছে।
বাসার বাসিন্দা যুবেল আহমদ ও রুবেল আহমেদ জানিয়েছেন সন্ধ্যায় ঘরে তালা মেরে জরুরী কাজে তারা বাইরে বের হয়ে যান। রাত ৭ টায় পাশের প্রতিবেশী কল করে জানান তাদের বাসার দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো।
খবর পেয়ে তারা বাসায় এসে দেখেন দুটি ঘরের আলমিরা ভেঙ্গে চোরেরা ঘরে থাকা ৬ ভরি স্বর্ণ, ১০ ভরি রুপা ও রুবেল আহমেদ এর চিকিৎসার জন্য রাখা নগদ দুই লক্ষ ৮৫ হাজার টাকা নিয়ে গেছে।
এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান যুবেল আহমদ।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed