Main Menu

ফেসবুকে স্ত্রীর আপত্তিকর ছবি, স্বামী গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি: ৫ বছর আগে ইসমাইলের সঙ্গে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের এক তরুণীর বিয়ে হয়। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হলে ইসমাইল তার স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

পারিবারিক কলহের জেরে স্ত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেওয়ার অভিযোগে ইসমাইল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

গ্রেফতার ইসমাইল সদর উপজেলার জালালাবাদ গ্রামের সুন্দর আলীর ছেলে।

এরআগে বুধবার (২৫ জানুয়ারি) রাত ১২টায় ইসমাইলের স্ত্রী তার বিরুদ্ধে থানায় তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। পরে উপ-পরিদর্শক (এসআই) মমিনুল হক তাকে গ্রেফতার করেন।

Share





Related News

Comments are Closed