সিলেটস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির মেধাবৃত্তি প্রদান
ডেস্ক রিপোর্ট: সিলেটস্থ বৃহত্তর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারী) সিলেট সদর উপজেলার আলী বাহার চা বাগানে দিনব্যাপী সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠানে এই মেধাবৃত্তি প্রদান করা হয়। এতে অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি ক্যাটাগরীর ৩০ জনকে লক্ষাধিক টাকার এই বৃত্তি দেয়া হয়।
পরে সমিতির সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। বিভিন্ন ইভেন্টে প্রায় শতাধিক সদস্য এতে অংশ নেন।
দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনীতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. মিজানুর রহমান। সমিতির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশরাফ উদ্দিন ও অধ্যাপক ড. নিয়াজ আহমদ, সিলেট গ্যাস ফিল্ডের জেনারেল ম্যানেজার প্রকৌশলী ফারুক হোসেন, সিলেট গ্যাস ফিল্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার নিপুণ চন্দ্র সমাদ্দার ও খন্দকার জুনায়েদ হোসেন, এনএসআইয়ের যুগ্ম পরিচালক খন্দকার মাহবুবুর রহমান, সিলেট বেতারের উপপরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম ও সঞ্জয় সরকার, শাহজালাল সার কারখানার কর্মকর্তা নিপুণ চন্দ্র মল্লিক ও আবুল কালাম, শাহপরাণ থানার ইনচার্জ মনির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সুভাষ চন্দ্র দাস, অধ্যাপক উত্তম কুমার সরকার, ডা. মনির হোসেন, মফিজুর রহমান প্রিন্স, মোস্তাফিজুর রহমান জাকির, মো. মিজানুর রহমান, রফিকুল ইসলাম বাদল ও মো. খবির উদ্দীন আকন এবং মো. মুন্না।-বিজ্ঞপ্তি
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed