দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩
ডেস্ক রিপোর্ট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আহত আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে। এর আগে এ দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ ২ জন মারা যান।
শুক্রবার (২০ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দক্ষিণ সুরমার সুলতানপুর-গহরপুর সড়কে একটি অটোরিকশা সিলেট থেকে গহরপুর যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ এক যাত্রী নিহত হন। পরে রাত ৮টার দিকে রেজোয়ান নামের আরেকজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে ঘটনাস্থলে নিহত দুজনের মধ্যে একজনের নাম বাবুল মিয়া। তিনি ওই অটোরিকশার চালক। তার বাড়ি বালাগঞ্জ উপজেলার চরলাপুর গ্রামে। অপর নিহত মো. আনহার একই উপজেলার গহরপুর এলাকার আজমল আলীর ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন সোনা মিয়া, তার চাচাতো বোন সুজিনা ও মামাতো ভাই আলাউদ্দিন। তাদের বাড়ি বালাগঞ্জ উপজেলার গহরপুর মাদ্রাসাবাজার এলাকায়। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে।
নিহত ৩ জনের মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতের মর্গে রাখা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed