Main Menu

শহীদ জিয়ার জন্মদিনে সিলেটে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্ট: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর জন্মদিন উপলক্ষে ১৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতে নগরীতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।

মধ্যরাতে নগরীর জিন্দাবাজার, সুরমা নদীর তীর, ক্বীনব্রীজের নিচ সহ বিভিন্ন স্থানে অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরনে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, কাওসান মাহমুদ সুমন, টিটন মল্লিক, আহবায়ক কমিটির সদস্য মিসবাউর রহমান, খন্দকার ফয়েজ আহমেদ, আব্দুস সামাদ আজাদ সাহেদ, আলী আকবর খান, হাসান হাফিজুর রহমান টিপু, আমিনুর রহমান আমিন, হাবিবুর রহমান হাবিব, সাইফুল আলম কোরেশি, নুরুল আমিন, আব্দুল আমিন, শিমুল আহমদ,আয়াত আলী প্রিন্স স্বেচ্ছাসেবক দল নেতা সাজিদ নুর বাবু, লায়েক আহমদ, এসকে আলাল প্রমুখ৷

Share





Related News

Comments are Closed