মাকে হত্যার পর ১৯ বছর পলাতক, মাজার থেকে গ্রেপ্তার ছেলে
ডেস্ক রিপোর্ট: ২০০৪ সালে মা রসূনবালা সরকারকে হত্যা করে পালিয়ে যান দীপু সরকার। এরপর দীর্ঘ ১৯ বছর বিভিন্ন মাজার ও আখড়ায় ছদ্মবেশে পলাতক ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি।
মাধবপুর থানা পুলিশ বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ফতেগাজী মাজার থেকে দিপুকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দিপু উপজেলার এক্তিয়ারপুর গ্রামের রাজমোহন সরকারের ছেলে।
মাধবপুর থানার অফিস ইনর্চাজ মো. আব্দুর রাজ্জাক জানান, গোপনসূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ২০০৪ সালে দীপু তার মা রসূনবালা সরকারকে খুন করে পালিয়ে যায়। এ ঘটনায় মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed