শ্রীমঙ্গলে নিলামে এক লাখ ৫ হাজার কেজি চা বিক্রি
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলমান অর্থ বছরের ১৯তম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। এ নিলামে এক লাখ পাঁচ হাজার কেজি চা উঠেছিল।
গত বুধবার (১৮ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত নিলামে দেশের ২০টিরও অধিক চা বাগান থেকে ব্লাক টি, গ্রিনটি উঠানো হয়।
শ্রীমঙ্গল টি বোর্কাস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মনির জানান, চলমান মৌসুমের শুরুর দিকে চায়ের দাম কম উঠছিল। তবে ক্রমশ তা বাড়তে থাকে। ১৯তম নিলামেও গুণগত মানের চা রয়েছে, তারা আশা করছেন আগের নিলামের চেয়ে এ নিলামে দাম বেশি উঠবে। এক লাখ পাঁচ হাজার কেজি চা গড়ে ২০০ টাকা কেজি হলে দুই কোটি টাকা লেনদেন হওয়ার কথা জানান তিনি।
এ সময় টি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সদস্য হেলাল আহমদ চৌধুরী জানান, বর্তমানে প্রতি মাসের বুধবার অকশন হচ্ছে যা প্রতি সপ্তাহে অকশন করা প্রয়োজন। আর প্রতি সপ্তাহে অন্তত একটি করে অকশন হলে দেশের উৎপাদিত চায়ের ৫০ শতাংশই বিক্রি হবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed