জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সিলেটে বস্ত্র বিতরণ
ডেস্ক রিপোর্ট: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিক নির্দেশনায় দেশের সাধারণ মানুষের কল্যাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বিগত করোনা, বন্যাসহ যে কোন দূর্যোগে বিএনপি সাধারণ মানুষের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে নগরীর হযরত শাহজালাল (র:) দরগাহ এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মামুনুর রশীদ মামুনের ব্যবস্থাপনায় ও কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি আহমদ সুলেমান এর উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শরীফুল হক, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা বিএনপি নেতা জালাল খান প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed