সিলেটে ড্যাব’র শীতবস্ত্র বিতরণ
ডেস্ক রিপোর্ট: বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবাষির্কী উপলক্ষে সিলেট নগরীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত ১৮ জানুয়ারি বুধবার রাতে নগরীর রামদীঘির পাড়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলা’র উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলা’র সভাপতি অধ্যাপক ডাঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন ছিন্নমূল মানুষের কল্যাণে বিএনপি কাজ করছে। দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ একটি মহৎ কাজ।
এসময় উপস্থিত ছিলেন ডাঃ অনিক, ডাঃ আশফাক, ডাঃ তাসকিফ, ডাঃ আফতাব প্রমূখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed