সিলেটে ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ট্যাঙ্কলরী শ্রমিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমার মোগলাবাজারস্থ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিএস জালাল উদ্দিন কর্তৃক শ্রমিকদের উপর নির্যাতন, খারাপ আচরণ ও ট্যাঙ্কলরীতে কম তেল দেয়ার প্রতিবাদে সোমবার (৯ জানুয়ারী) দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজারে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সামনে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও প্রতিবাদ সভা করেন শ্রমিক নেতৃবৃন্দ।
সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মনির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি কাউছার আহমদ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জলিল, অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রোমান হোসেন, প্রচার সম্পাদক মোঃ গোলাপ খান, লাইন সম্পাদক মোঃ নুরুল হুদা রুবেল, কার্যকরী সদস্য মোঃ ইমান আলী, আলমগীর হোসেন প্রমুখ। এছাড়াও সমাবেশে নেতাকর্মীসহ অসংখ্য শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শ্রমিকরা সব সময় শান্তি প্রিয়। শান্তিপ্রিয় শ্রমিকদের অশান্ত করতে একটি কুচক্রী মহল শ্রমিকদের নির্যাতন ও খারাপ আচরণ করে। তারই ধারাবাহিকতায় মোগলাবাজারস্থ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিএস জালাল উদ্দিন নেশাগ্রস্ত অবস্থায় মাতাল হয়ে শ্রমিকদের নির্যাতন, খারাপ আচরণ ও ট্যাঙ্কলরীতে তেল কম দেয়া সহ বিভিন্ন দুর্নীতি করে আসছে।
বক্তাগণ এসব আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অনতিবিলম্বে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড কর্তৃক জালালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে শ্রমিকরা কঠোর আন্দোলনের যেতে বাধ্য হবে।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed