সিলেট বিআরটিএ অফিসে অভিযান, দুই দালালকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) অফিসে দালালদের দৌরাত্ম ওপেন সিক্রেট বিষয়। মাঝে-মধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলেও অদৃশ্য শক্তিবলে দালালরা পুরোদমে চালিয়ে যায় তাদের অপকর্ম। এতে চরম হয়রানির শিকার হন সিলেট বিআরটিএ অফিসে সেবা নিতে আসা লোকজনকে।
সোমবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে সিলেট বিআরটিএ অফিসে ঝটিকা অভিযান চালায় জেলা প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সব দালাল পালিয়ে গেলেও দুজনকে আটক করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের কাছ থেকে মুচলেখা রেখে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মো. জসিম উদ্দিন।
তিনি জানান, সোমবার বেলা ১১টায় অভিযান চালিয়ে সময়ে জেলা প্রশাসকের পশ্চিম-উত্তর কোনায় সোনালী ব্যাংকের নিচে ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির অফিস থেকে বিপুলসংখ্যক মোটরযানের কাগজপত্রসহ দুই জনকে আটক করা হয়।
আটককৃত দুই দালাল হলেন- মামুন (২৪) ও রোমেল(২২)। তবে এসময় এ স্থানে থাকা আরো বেশকিছু দালাল পালিয়ে যায়।
ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন জানান- আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়- বিআরটিএ অফিসে দীর্ঘদিন থেকে দালালি করে আসছে মামুন ও রোমেল। পরবর্তীতে ‘ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে’ মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed