Main Menu

পঞ্চগড়ে মোটরসাইকেলে বাসের ধাক্কা, মা-ছেলে নিহত

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবাহী নৈশকোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) সন্ধ্যারাতে উপজেলার ময়দানদিঘী হলদিয়াপুকুরী এলাকার পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের উলিপুকুরী এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী মাহফুজা আক্তার (৫০) ও তার ছেলে মো. মিশু (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার পর মিশু তার মা মাহফুজাকে নিয়ে মোটরসাইকেলে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন। পথে হলদিয়াপুকুরী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নৈশকোচ তাদের ধাক্কা দিলে মা ও ছেলে সড়কে ছিটকে পড়েন। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, নৈশকোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলের মৃত্যুর খবর পেয়েছি। ঘাতক নৈশকোচটি শনাক্তের চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed