মোগলাবাজারে ৮৫ পিস ইয়াবাসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিন সুরমার মোগলাবাজারে ৭ এপিবিএনের অভিযানে ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত আবুল মিয়া মোগলাবাজার থানাধীন মজবুর গ্রামের সুরুজ আলীর ছেলে।
জানা যায়,৭ জানুয়ারি শনিবার রাত সাড়ে আটটায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ এস এম ওবায়দুল হক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানাধীন ফেঞ্চুগঞ্জ রোডস্থ লিটন ব্রার্দ্রাস এন্ড কনফেশনশনারির সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় আবুল মিয়ার পকেট থেকে ৮৫ (পঁচাশি) পিচ হালকা গোলাপি রঙ্গের ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ হাজার ৫ শত টাকা।
এ ব্যাপারে এস আই (নিঃ) মোঃ আশরাফুল আলম বাদী হয়ে মোগলাবাজার থানায় এজাহার দাখিল করেছেন। বিজ্ঞপ্তি
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed