শিল্পকলার সাংস্কৃতিক উৎসবে শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ দর্শক
বৈশাখী নিউজ ডেস্ক: ‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের আয়োজনে রোববার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম সংলগ্ন মুক্ত প্রাঙ্গনে ‘শিল্পের শহর সিলেট’ শিরোনামে দ্বিতীয় দিনের সাংস্কৃতিক উৎসব শুরু হয়।
সিলেট বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ সাংস্কৃতিক অঞ্চল। এই জেলার গান, নাটক, সাহিত্য, লোকজ সাংস্কৃতিক রীতিনীতি অনন্য বৈশিষ্ট্যপূর্ণ। এ অঞ্চলের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা দেশব্যাপী প্রশংসনীয় ও নন্দিত।
সাংস্কৃতিক পরিবেশনার পূর্বে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে আলোচনা পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মো. আরশ আলী; বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল; বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিরঞ্জন দে যাদু ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল।
আবৃত্তি ও নাট্যশিল্পী আমিনা আক্তার রূপার উপস্থাপনায় সাংস্কৃতিক উৎসবে বাউলগান, লোকগান, লোকনৃত্য, মণিপুরী নৃত্য, আবৃত্তি, লোকছড়া পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্টস, নবারূন শিল্পীগোষ্ঠী, মৃত্তিকায় মহাকাল, নৃত্যরথ, মোকাদ্দেস বাবুল, বিরহী কালা মিয়া, ইকবাল সাঁই, প্রিয়াংকা রাণী দাশ, সুদীপ্তা দাশ গুপ্তা স্বর্ণা, অর্পিতা তালুকদার, রাকিবুল ইসলাম, সুস্মিতা তালুকদার, সূর্য্য কর শুভ, রাধিকা রাণী দেব ও তুলি পাল মধুকণ্ঠী।
শিল্পীদের নান্দনিক পরিবেশনায় মুগ্ধ দর্শক। উৎসবে উপস্থিত হাজারো দর্শকের মুহুর্মুহুর করতালিতে প্রশংসিত হয় শিল্পীদের সকল পরিবেশনা।
উৎসবটি চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৪:৩০টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed