ইন্টারনেটের গতিতে ১১৯তম বাংলাদেশ
প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেটের গতিতে মোবাইলে সাত ও ব্রডব্যান্ডে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে ইন্টারনেটের গতিতে সাত ধাপ এগিয়ে ১১৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
ইন্টারনেট অ্যাকসেস ও পারফরম্যান্স অ্যানালাইসিস কোম্পানি ওকলার সর্বশেষ প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
ওকলার তথ্যানুযায়ী, স্পিডটেস্ট ডটনেটে ১৪২টি দেশের মোবাইল ইন্টারনেট গতির হিসাব রয়েছে। এর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৯তম। বাংলাদেশের মোবাইল ইন্টারনেটে ডাউনলোড স্পিড ১৩ দশমিক ৯৫ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস)। আপলোড স্পিড ৯ দশমিক ২০ এমবিপিএস। ব্রডব্যান্ডে ডাউনলোড স্পিড ৩৪ দশমিক ৮৫ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস)। আপলোড স্পিড ৩৭ দশমিক ৪১ এমবিপিএস।
মোবাইল ইন্টারনেটে গতির দিক দিয়ে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের পেছনে রয়েছে নেপাল ও আফগানিস্তান। এরমধ্যে নেপাল ১২১তম ও আফগানিস্তান ১৪২তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের আগে রয়েছে ভারত ১০৫তম, পাকিস্তান ১১৪তম, শ্রীলঙ্কা ১১৮তম ও নয় ধাপ এগিয়ে ২২তম অবস্থানে রয়েছে মালদ্বীপ। তালিকার শীর্ষে রয়েছে কাতার, দেশটির গড় ডাউনলোড গতি ১৭৬ এমবিপিএস।
প্রতিবেশী দেশ ভারত মোবাইল ইন্টারনেটে গতিতে আগের চেয়ে আট ধাপ এগিয়েছে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেটে গতিতে পিছিয়েছে একধাপ। আর পাকিস্তান এগিয়েছে তিন ধাপ।
২০২১ খ্রিষ্টাব্দে এ প্রতিবেদনে উঠে এসেছিল যে বাংলাদেশ তালিকার শেষ দিকে রয়েছে। বাংলাদেশের পেছনে ছিল জিম্বাবুয়ে, ফিলিস্তিন, ভেনেজুয়েলা ও আফগানিস্তান।
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed