সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ও পানিতে ডুবে দু’জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পৃথক দুর্ঘটনায় শারীরিক প্রতিবন্ধী এক যুবকসহ দুই জনের মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর।
জানা যায়, শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালি নোয়াগাঁও এলাকায় পাশবর্তী ইদনপুর গ্রামের সৈকত আলীর ছেলে জহুরুল ইসলাম (৫৫) গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
একইদিন দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর গ্রামে মংলা মিয়ার ছেলে শারীরিক প্রতিবন্ধী পাবেল মিয়া (১৭) গ্রামের মসজিদের পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান করে জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed