কোম্পানীগঞ্জে ডিবির অভিযানে ৬৫ বস্তা ভারতীয় চিনি জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও (বৌ বাজার) এলাকায় জামাল মিয়ার গোডাউনে অভিযান চালিয়ে ৬৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।
এ সময় তারা চিনি পরিবহনের সাথে জড়িত থাকায় মোটরসাইকেলসহ এক চালককে আটক করেছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ৮ টায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবি উত্তর জোন) রেফায়েত উল্লাহ চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতীয় চিনির এই অবৈধ গোডাউন থেকে চিনি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার ৩ জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে ডিবি পুলিশ।
সুত্র জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ, মাঝেরগাঁও ও উৎমা সীমান্ত দিয়ে প্রতিদিন কয়েক’শ বস্তা ভারতীয় চিনি বাংলাদেশে প্রবেশ করে। এই চিনি গুলো মোটরসাইকেলে করে উপজেলার বিভিন্ন বাজারে যায়। সীমান্ত এরিয়ায় বিজিবিকে ম্যানেজ করে মাঝেরগাঁও গ্রামের জনৈক ২ ব্যক্তি চিনিসহ বিভিন্ন ভারতীয় মালামাল পাচার করে থাকে। তারা প্রতি বস্তা চিনি থেকে বিজিবির নাম ভাঙ্গিয়ে ৪শ টাকা করে নেয়। টুকেরগাঁও (বৌ বাজার)এই চিনিরই একটি গোডাউন ছিল জামাল মিয়ার। এছাড়া ভারতীয় পানেরও গোডাউন রয়েছে জামাল মিয়ার। বাংলাদেশ থেকে ভারতের চিনির ও পানের দাম কম থাকায় প্রতিদিন ভারত থেকে এসব পণ্য প্রবেশ করছে বলে জানা গেছে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবি উত্তর জোন) রেফায়েত উল্লাহ চৌধুরী জানান, ডিবি পুলিশের অভিযানে টুকেরগাঁও (বৌ বাজার) গোডাউন থেকে ৬৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও মোটরসাইকেলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার কোম্পানীগঞ্জ থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed