বিশ্বনাথে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পিকআপ গাড়ি ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখী সংঘর্ষে একজন মহিলা আইনজীবী সহ ২জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারী) বিশ্বনাথের দশঘর ইউনিয়নের মিয়ার বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার বিশ্বনাথের দশঘর ইউনিয়নের মিয়ার বাজার এলাকায় পিকআপ গাড়ি ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, বিশ্বনাথ থেকে জগন্নাথপুর গামী নাম্বার বিহীন একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে রায়খেলী মোড়ে পৌঁছামাত্র তীব্র গতিতে বিপরিত দিক থেকে আসার একটি অজ্ঞাতনামা পিকআপ গাড়ির সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত সিএনজি অটোরিকশার যাত্রী জুমা বেগম (১৩) ও এডভোকেট ফারহানা বেগম। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুমা বেগমকে মৃত ঘোষণা করেন। এর পরদিন শুক্রবার এডভোকেট ফারহানা বেগমও মারা যান।
দুর্ঘটনা ও কিশোরী নিহতের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, দুর্ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বে ঘাতক পিকআপ গাড়ি নিয়ে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ। নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
আর এডভোকেট ফারহানা বেগমের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান। তিনি বলেন, দুর্ঘটনায় আহত এডভোকেট ফারহানা বেগম আজ (শুক্রবার) মারা গেছেন। তার স্বামী সিলেট কোর্টের এডভোকেট ইছরাফিল আলী। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হবিবনগরে।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed