শীত উপেক্ষা করে জমি ও বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: আমন ধান কাটা মাড়াই শেষে শীত উপেক্ষা করে শুরু হয়েছে বোরো চাষাবাদের প্রস্তুতি। বর্তমানে বোরো ধানের বীজতলা তৈরি ও বীজ তলার যত্ন কাজে ব্যস্ত সময় পার করছেন এই এলাকার কৃষকরা।আমন মৌসুমে ধানের দাম ভালো পাওয়ায় বোরো আবাদে নেমে পড়েছে কৃষকরা ।
এই অঞ্চলের বেশিরভাগ মানুষের জীবন-জীবিকা কৃষিনির্ভর। ধান, ভুট্টা, সরিষা, আলুসহ বিভিন্ন প্রকার শাক-সবজি চাষাবাদ করেন স্থানীয় কৃষকরা। তবে বেশিরভাগ কৃষক প্রধান ফসল হিসেবে আমন ও ইরি-বোরো মৌসুমে ধান চাষাবাদ করেন।
জেলা কৃষি বিভাগ থেকে জানা গেছে, এবছর জেলার ৪৩টি ইউনিয়নসহ পৌর এলাকায় ২৯ হাজার ৩০০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, আমন ধান কাটার পর খালি পড়ে থাকা জমিতে ইরি-বোরো মৌসুমের ধান চাষাবাদের জন্য কৃষকরা বর্তমানে বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন । অনেকে আবার ওই জমিতে সরিষা চাষাবাদ করছেন। সরিষা কেটে সেখানে ধান বুনবেন।
বিগত বছরের তুলনায় এবছর কুয়াশা কিছুটা কম থাকায় বোরো চাষিরা চিন্তামুক্ত। তাই তারা এখন দলবেঁধে বোরো চাষের জমি ঠিক করাসহ বীজতলা পরিচর্যায় ব্যস্ত।
বোদা উপজেলার সদর ইউনিয়নের কৃষক মোজাহারুল জানান,শীত পড়ার আগেই বীজ বপন করলে অধিক বীজের চারা গজায় এবং রোগবালাইহীন ভাবে চারা বেড়ে ওঠে। এতে বীজের ক্ষতি কম হয় এবং অল্প বীজে অধিক জমিতে চারা রোপণ করা সম্ভব হয়। তবে অনেক কৃষক আবার আমন ধান ঘরে তোলার সাথে সাথেই বীজতলায় বীজ বপন করেছেন,তাদের বীজ বেশ ভালো হয়েছে। এবার আবওহাওয়া ভালো থাকায় তাদের বীজতলা গজিয়ে উঠা চারাগুলোও ভালো রয়েছে সবুজে ভরে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আলমামুন অর রশিদ জানান, বোরো মৌসুমে চাষাবাদের জন্য বীজতলায় বীজ বপন কাজ চলমান রয়েছে।সুস্থ সবল চারা উৎপাদন ও চাষাবাদ করে কৃষকরা যাতে লাভবান হতে পারে সেজন্য কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে হচ্ছে।
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্ত জমিতে উচ্চফলনশীল লাউRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা।অনেকেRead More



Comments are Closed