উপশহরে যুবলীগ নেতার শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেছেন সিলেটে মহানগর যুবলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে অসহায় ছিন্নমূল ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের গরিব দুঃখী ও মেহনতি মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করে গেছেন জাতির পিতার আদর্শে উজ্জিবত হয়ে যুবলীগ নেতাকর্মীরা অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে। তিনি বলেন বর্তমানে শীতে কাতর দুঃস্থ মানুষদের উষ্ণতা দিতে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিপন্ন নিরুপায় মানুষের পাশে দাড়িয়ে তাদের সুন্দর আগামী বিনির্মানে ভুমিকা রাখা। তিনি শীতার্ত দুঃখী মানুষের পাশে সমাজের বিক্তবানদের সহ-যোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানান।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর ২২নং ওয়ার্ডের উপশহর এবিসি পয়েন্টে সিলেট মহানগর যুবলীগ নেতা মনসুর হাসান চৌধুরী সুমন এর উদ্যোগে ৩ শতাধিক অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন আব্বাস আহমদ, এমদাদ হোসেন ইমু,রুহুল আমিন,এইচ আর সুমন, সৈয়দ রনি, সুহরাব আলী,আব্দুল হাই মিন্টু, কলিম আহমদ, নুর ইসলাম খান সাদেক, নজরুল ইসলাম, মিন্নত আলী, চঞ্চল চৌধুরী, ২৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আকবর হুসেন অপু প্রমুখ।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed