Main Menu

গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার সংগ্রামে এগিয়ে আসুন: বাসদ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ভোট ডাকাতির ৪ বছর পূর্তিতে কালো দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ৩০ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় নগরের আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।

Manual7 Ad Code

বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্য্যেতি পাল এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জুবায়ের আহমদ চৌধুরী সুমন, মামুন বেপারি, ইউসুফ আহমদ, জাহেদ আহমদ, ইমরান প্রমুখ।

Manual7 Ad Code

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দিনের ভোট রাতে সীল মেরে জনসমর্থনহীন অবৈধ সংসদ ও সরকার গঠন করেছে আওয়ামী লীগ। ক্ষমতায় এসে জনগণের প্রতি নূন্যতম দায়িত্ব পালন না করে দেশকে দুর্নীতি ও লুটপাটের এক মৃগয়াক্ষেত্রে পরিণত করেছে। দ্রব্যমূল্য, পানি-বিদ্যুৎ-জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিতে জনগণ দিশেহারা। ধনী-দরিদ্র বৈষম্যের অনুপাত রেকর্ড ছাড়িয়েছে। পাটকল-চিনিকল বন্ধ করে দিয়ে হাজার হাজার শ্রমিককে পথে বসিয়েছে। আবার গণরোষ ঠেকাতে বেছে নিয়েছে দমনের পথ। যেকোন বিরোধী মতকে দমন-পীড়ন করে স্তব্ধ করা হচ্ছে।

নেতৃবৃন্দ, এই ফ্যাসিবাদী দু:শাসনের বিরুদ্ধে জনগণের সংগ্রমী ঐক্য জোরদার করে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার আহ্বান জানান। নেতৃবৃন্দ, গণতন্ত্র-ভোটাধিকার রক্ষার সংগ্রামে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code