Main Menu

সিলেটে ১৫ জন রোগীর ফ্রি কানের পর্দা অপারেশন

বৈশাখী নিউজ ডেস্ক: মানুষের মৌলিক অধিকারের অন্যতম হলো চিকিৎসা। বিভিন্ন কারণে প্রায়শ অনেক মানুষ চিকিৎসাবঞ্চিত হয়। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের নাক-কান-গলার বিভিন্ন সমস্যায় যারা ভোগে থাকেন, আর্থিক অস্বচ্ছলতার কারণে অপারেশন করানো তাদের পক্ষে সম্ভব হয়ে উঠে না। ডা. নুরুল হুদা নাঈম এক্ষেত্রে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই মহৎ উদ্যোগের মাধ্যমে এ যাবত প্রায় শতাধিক রোগীর ফ্রি অপারেশন করা হয়েছে। সমাজের প্রতিটি স্তরে ডা. নাঈম অনুকরণীয়।

‘আসুন জন্মদিনে একটি ভালো কাজ করি’ এই স্লোগানের প্রতিপাদ্যকে সামনে রেখে এনজেএল টিম্প্যানোপ্লাস্টি ডে উপলক্ষে ১৫ জন রোগীর ফ্রি কানের পর্দা অপারেশন কর্মসূচিতে বক্তারা একথা বলেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে নগরীর কাজলশাহস্থ এনজেএল ইএনটি সেন্টারে কর্মসূচি পালিত হয়।

এনজেএল ফাউন্ডেশন এর সদস্য সচিব এডভোকেট রেজাউল করিম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনজেএল গর্বিত মা-বাবা সম্মাননা প্রোগ্রাম এর সদস্য সচিব এডভোকেট কবি আব্দুল মুকিত অপি সহ আরো অনেকে।

যারা এবছর ফ্রি টিম্পানোপ্লাস্টির জন্য নির্বাচিত হয়েছেন তারা হলেন- (১) সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ, (২) আমিনা খাতুন শেলী, এয়ারর্পোট রোড, (৩) বুশরা বেগম, কামাল বাজার, (৪) আলী আকবর, ঢাকা, (৫) সানজিদা আক্তার, পুরান ঢাকা, (৬) সুরমা বেগম, জামালগঞ্জ, (৭) সুলতানা বেগম, বাদাঘাট, (৮) সাবিনা বেগম, ঢাকা (৯) মিসবা বেগম, কানাইঘাট, (১০) সুহেল আমীন, কানাইঘাট, (১১) সাবিনা বেগম, সুনামগঞ্জ, (১২) সায়রা বেগম, গোলাপগঞ্জ, (১৩) আকলিমা আক্তার, দোয়ারাবাজার, (১৪) মাহমুদা বেগম, বিয়ানিবাজার, এবং (১৫) হাফিজা আক্তার, কানিশাইল। অপারেশনে সহযোগিতা করেন সানজিদা সরকার। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed