শ্রীমঙ্গলে বাস থেকে নারী শিশুসহ ১৬ জন রোহিঙ্গা আটক
শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৬ জন রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ। রোববার (১৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম থেকে মৌলভীবাজারে আগত এনা পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার সুত্রে জানা যায়, রোববার সকালে মৌলভীবাজার জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক ক্যশৈনু চট্টগ্রাম থেকে এনা পরিবহনে (নং ঢাকা মেট্রো ১৫-৬৭০৩) মৌলভীবাজার আসার পথে সেই গাড়িতে থাকা কিছু যাত্রীদের তার রোহিঙ্গা হিসাবে সন্দেহ হয়।
তিনি তাৎক্ষণিক বিষয়টি মৌলভীবাজার পুলিশ কন্ট্রোলরুমকে অবহিত করেন। মৌলভীবাজার পুলিশ কন্ট্রোল রুম বিষয়টি শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসারকে অবহিত করেন।
সকালে শ্রীমঙ্গল থানার এসআই মো. জাকির হোসেন সকাল সাড়ে ৭ টায় শ্রীমঙ্গল চৌমুহনায় অবস্থান করেন। চট্টগ্রাম থেকে আগত এনা পরিবহনের গাড়িতে থাকা নারী-পুরুষ ও শিশু সহ মোট ১৬ জন যাত্রীকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করেন। পরবর্তীতে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে বলে স্বীকার করে।
আটককৃত রোহিঙ্গারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গমনের উদ্দেশ্যে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার এসেছিল মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। থানা হেফাজতে থাকা রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার এই তথ্য নিশ্চিত কিরে বলেন, আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed