সিলেটে আওয়ামী লীগের শোভা যাত্রায় পররাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের রাজপথে দেখা গেলো পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে। আজ সিলেট মহানগর আওয়ামী লীগের মহান বিজয়ের মাসের কর্মসূচির অংশ হিসেবে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (১৮ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে মহানগর আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা বের হয়। বন্দরবাজার ও জিন্দাবাজার হয়ে শোভাযাত্রাটি চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার প্রথম সারির ঠিক সামনে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তাঁর সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।
শোভাযাত্রায় মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তারা সরকার ও আওয়ামী লীগের পক্ষে নানা স্লোগান দেন। এ ছাড়া বিএনপি ও জামায়াতের ‘নৈরাজ্যের’ বিরুদ্ধেও স্লোগান দেন তারা।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed