কমলগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সিপিডিডব্লিউ এস এর উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে গরীব, অসহায় ও চিকিৎসা বঞ্চিত মানুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।
কমিউনিটি প্যারামেডিক এন্ড ডিপ্লোমা ওয়েলফেয়ার সোসাইটি এর আয়োজনে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় শমশেরনগর বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে পল্লী চিকিৎসক কামরুজ্জামান সিমুর সভাপতিত্বে ও মুজাহিদ ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডা. সাব্বির হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিপ্লোমা চিকিৎসক শাহ মো. অলিউর রহমান, হেলাল খান, কে এম এম আলী আকবর, মো. হারুনুর রশীদ, মো. তাজুল ইসলাম, চম্পালাল. সাংবাদিক আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে গরীব, অসহায় প্রায় অর্ধশতাধিক রোগীর চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed