Main Menu

মাধবপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে মাধবপুর উপজেলার বেজুড়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের নয়ন মিয়া ওরফে মঙ্গল মিয়া ও পিয়াইম গ্রামের ফটিক মিয়া।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, একটি অটোরিকশা মাধবপুরের দিকে আসার পথে হানিফ পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান নয়ন মিয়া। গুরুতর আহত অবস্থায় ফটিক মিয়াকে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed