কমলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মোমবাতি প্র্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক আলোচনা সভা হয়। সভার শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্র্রজ্বলন করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
কমলগঞ্জ ইউএনও সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, জয়নাল আবেদীন, আনন্দ মোহন সিংহ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম লেখক-সাংবাদিক আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায় প্রমুখ।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed