বানিয়াচংয়ে মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে মা জয়রাজ বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হিয়ালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়রাজ বেগম হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের নোমান মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, জয়রাজ বেগম নামে ওই নারী তার এক স্বজনের সাথে মোটর সাইকেল যোগে বানিয়াচং উপজেলার হিয়ালা এলাকায় যাওয়ার পথে পথিমধ্যে তিনি মোটর সাইকেল থেকে ছিটকে গিয়ে রাস্তায় পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগদঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যেRead More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে মধ্যরাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগতRead More



Comments are Closed