Main Menu

সিলেটে ১৫-১৬ ডিসেম্বর পিঠা মেলা

বৈশাখী নিউজ ডেস্ক: রজত জয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে তৃণমুল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস এর সিলেট জেলা ও মহানরগ কমিটির যৌথ উদ্যোগে ১৫-১৬ ডিসেম্বর সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে পিঠা মেলা অনুষ্ঠিত হবে। একই সাথে শিশুদের চিত্রাংকন, আবৃত্তি ও গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

১৫ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠান উদ্বোধন করবেন সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বিসিকের ডিজিএম মো: সুহেল হাওলাদার, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

১৫ ডিসেম্বর সন্ধ্যায় এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে বলে উৎসব উৎযাপন পরিষদের আহ্বায়ক নাহিদ আক্তার সাথী ও যুগ্ম আহ্বায়ক ডা: নাফিসা শবনম জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed