জুড়ী সীমান্তে ৮ রোহিঙ্গা আটক
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৮ রোহিঙ্গাসহ এক বাংলাদেশীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে জুড়ির কচুরগুল নালাপুঞ্জি সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় নারী, শিশুসহ কয়েকজনকে আটক করেন তারা।
আটককৃতরা হলেন, উখিয়া উপজেলার তাইংখালী গ্ৰামের মো. ইসমাঈল (১৬), কুতুপাল ক্যাম্পের সায়েদ (১৮), নূর কামাল, তহসিন মোহাম্মদ, সিনুয়ারা (৩০), আমিরা (৪), রায়হান (৪২), তাহেরা বিবি (২০) ও শহিদা বিবি (১৯)।
জুড়ীর গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কায়ুম জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি এলাকায় সন্দেহজনক নয়জনকে আটক করে স্থানীয়রা। পরে ইউনিয়ন পরিষদের নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, বর্ডার গার্ড (বিজিবি) ও জুড়ি থানা পুলিশে সংবাদ দেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল।
জুড়ি থানার ওসি মোশাররফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ব্যক্তিদের মধ্যে আটজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি। তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed