ছাতকে দুটি চোরাই মোটর সাইকেলসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: ছাতক টোল প্লাজায় ৭ এপিবিএন (আমর্ড পুলিশ ব্যাটালিয়ান) সিলেট এর অভিযানে ২টি মোটর সাইকেলসহ দুই যুবকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার নেতরছই গ্রামের আং মতিন এর ছেলে আফজালুর রহমান ও ছাতক থানার মাধবপুর গ্রামের কয়েস মিয়ার ছেলে সাইদুল ইসলাম।
১১ ডিসেম্বর রবিবার বিকালে ছাতক থানাধীন ছাতক সুরমা টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অপস এন্ড ইন্টেলিজেন্স উইং ৭ এপিবিএন সিলেট সুত্রে জানা যায়, ৭ এপিবিএন সিলেট এর একটি দল রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানাধীন সুরমা সেতু টোল প্লাজা এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় টোল প্লাজার সামনের রাস্তা থেকে বিক্রির জন্য নিয়ে আসা (লাল রংয়ের ইয়ামাহা এফজেডএস ও কালো রঙের বাজাজ ডমিনার) দুটি চোরাই মোটর সাইকেল সহ ২ যুবককে আটক করে ৭ এপিবিএন সিলেট। উদ্ধারকৃত মোটরসাইকেল দুটির আনুমানিক মূল্য ৭ লক্ষ ষাট হাজার টাকা বলে জানায় এপিবিএন।
এ ব্যাপারে ৭ এপিবিএন সিলেট এর এসআই মুহাম্মদ ইয়ার হোসেন বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন।
Related News
সুনামগঞ্জে তিন মাসে নিখোঁজের ৩৭ জিডি, ২০ জনই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সকালে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না সুনামগঞ্জের অভিভাবকরা। স্কুলে যাচ্ছেRead More
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত, ৪০টি বাড়িতে লুটপাট
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় পতিত জমির দখল নিয়ে গ্রামের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতRead More



Comments are Closed