মঙ্গলবার সারাদেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবি এবং হামলা-মামলার প্রতিবাদে সারাদেশে মহানগর ও জেলায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) প্রতিবাদ সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
রোববার (১১ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং গত ৭ ডিসেম্বর পুলিশের গুলিতে মকবুল হোসেন হত্যা, মিথ্যা গায়েবি মামলা, হামলা, সন্ত্রাস, নৈরাজ্য, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের জবর-দখল করার প্রতিবাদে দেশব্যাপী জেলা ও মহানগরে সমাবেশ-মিছিল করা হবে।
বিএনপি ও অঙ্গ সংগঠনের সব জেলা ও মহানগর ইউনিটের প্রতি প্রতিবাদ সমাবেশ সফল করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed