সড়ক দূর্ঘটনায় দুই র্যাব সদস্যসহ ৩ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরা সদরের রাউতরা এলাকায় সড়ক দুর্ঘটনায় র্যাবের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৯ ডিসেম্বর) ভোরে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, র্যাব-৬ এর সদস্য আনিসুর রহমান ও ফারুক এবং পিকআপচালক মহিদুল। আহত র্যাব সদস্যের নাম নাজমুল।
র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ জানান, র্যাবের কাছে তথ্য ছিল পিকআপে বিপুল পরিমাণ ফেনসিডিল যাচ্ছে। এ কারণে শুক্রবার ভোরে আমাদের ক্যাম্পের সামনে সিগন্যাল দিলে পিকআপটি তা মানেনি। এ সময় আমাদের সদস্যরা তাদের ধরার চেষ্টা করে।
তিনি আরও জানান, যখন তাদের গাড়িটি ওভারটেক করতে যায়, তখন তারা গাড়ি দিয়ে র্যাবের গাড়ির ডানপাশে আঘাত করে। এ সময় দুটি গাড়িই রাস্তার পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় র্যাবের দুই সদস্য নিহত হন। গুরুতর র্যাব সদস্য নাজমুলকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়েছে। তবে তাদের পিকআপচালক মারা যান। এ সময় গাড়ি থেকে এক থেকে দেড় হাজার ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, র্যাব ক্যাম্প ঝিনাইদহ চেকপোস্ট পরিচালনা করছিলেন। সেখানে একটি পিকআপে অবৈধ মাদক আছে জানতে পেরে গাড়িটিকে থামাতে বলে। গাড়ি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মাগুরা সাঁইত্রিশ নামক বাজারে দুটি গাড়ির দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই র্যাবের এক সদস্য মারা যায়। হাসপাতালে আনার পর র্যাবের আরেক সদস্য মারা যায়। এছাড়া পিকআপ চালক মারা গেছে। গুরুতর আহত একজনকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed