Main Menu

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক : আজ ৯ ডিসেম্বর, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। প্রতিবছরের মতো এবারও সরকারি-বেসরকারিভাবে জাতিসংঘ ঘোষিত এই দিবসটি পালন করা হচ্ছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’। দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবছরের মতো এবারও নানান কর্মসূচি গ্রহণ করেছে।

দেশের আট বিভাগ, ৬৪ জেলা এবং ৪৯৫ উপজেলায় দিবসটি পালন করছে দুদক। এ উপলক্ষে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, মানববন্ধন, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সিলেট, জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সিলেটে দিবসটি উপলক্ষে নেয়া হয়েছে বিস্তারিত কর্মসূচী।

Share





Related News

Comments are Closed