হবিগঞ্জে দুই শিশুর রহস্যজনক মৃত্যু!
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে দুই শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তারা দুইজন সহোদর। চিকিৎসকদের শঙ্কা খাবারে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে।
রোববার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে এ ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশু ওই এলাকার ট্রাক্টর চালক আক্তার হোসেনের ছেলে আলী নূর (৪) ও মোবারক মিয়া (৩)।
শিশুদের মা ববিতা আক্তার জানান, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরে। সকালে ঘুম থেকে ওঠে দুই ভাই কুল ফল খায়। হঠাৎ করে দুইভাই ‘ভূত ভূত’ চিৎকার করে বাহির থেকে দৌড়ে ঘরে ঢুকে মা বাবাকে জড়িয়ে ধরে জ্ঞাণ হারিয়ে ফেলে।
তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটির শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মোমিন উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারে বিষক্রিয়ার কারণে শিশু দুটির মৃত্যু হতে পারে।’
Related News
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে মধ্যরাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগতRead More
হবিগঞ্জে কভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গিরিরাজRead More



Comments are Closed