দশ মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৯৭ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) সারাদেশে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৬৪ জন শিক্ষার্থী।
রোববার (২০ নভেম্বর) রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিকস মাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সারাদেশে ২ হাজার ৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১ হাজার ২৮৬ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১৩ থেকে ১৭ বছরের ৩৪৭ জন এবং ১৮ থেকে ৫০ বছরের ১ হাজার ৫৩৩ জন। এ ছাড়া মোটরসাইকেলের ধাক্কায় ৯২ জন পথচারী নিহত হয়েছেন।
সংগঠনটি বলছে, গত বছরের চেয়ে এ বছরের একই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনা ২১ দশমিক ১৭ শতাংশ এবং মৃত্যু ১৯ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed